ফিলিস্তিনি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা গাজা শহরের আরও গভীরে প্রবেশ করেছে। শহরতলির এক এলাকায় বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে বোমা ফেটে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

এদিকে, বিশ্বখ্যাত গণহত্যা বিষয়ক গবেষক সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলারস তাদের সাম্প্রতিক প্রস্তাবে জানিয়েছে, ইসরায়েলের কর্মকাণ্ড গাজার ওপর গণহত্যার মানদণ্ড পূরণ করেছে।
গাজার পরিস্থিতি বা জেনোসাইড স্কলারসের বিবৃতির বিষয়ে ইসরায়েল থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে বারবার তারা বলেছে, তাদের কর্মকাণ্ড গণহত্যা নয়।

ইসরায়েল প্রায় দুই বছরের যুদ্ধের পর বাকি ৪৮ জন জিম্মিকে উদ্ধারের জন্য গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তৎপর। হামাসকে ধ্বংস করাও তাদের মূল লক্ষ্য।

শেখ রাধওয়ান এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা পুরোনো সাঁজোয়া যান নিয়ে জনবহুল এলাকার পূর্ব অংশে প্রবেশ করে দূর থেকে আক্রমণ চালাচ্ছে। এতে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও পরিবার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইসরায়েলি সেনারা গাজার উপর লিফলেট ছুঁড়ে জানান, বাসিন্দারা অবিলম্বে দক্ষিণ দিকে চলে যেতে। সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম দিক থেকে আক্রমণ আরও বাড়াতে চায়।

Walton Ads