প্রথমবারের মতো ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে। এই শহরকে লক্ষ্য করা ছিল এক বিরল ঘটনা, কারণ এখানেই যুক্তরাষ্ট্রের সেন্টকম ঘাঁটি অবস্থিত। ইসরায়েল দাবি করেছে, হামাস নেতাদের বৈঠক ছিল তাদের টার্গেট। কিন্তু প্রশ্ন হলো—একটি কূটনৈতিক শহরে এভাবে নির্বিচার হামলা চালানো আন্তর্জাতিক আইনের কোন জায়গায় পড়ে? হামলায় নিহত হন ছয়জন, তাঁদের মধ্যে ছিলেন খলিল আল–হায়ার ছেলে ও কয়েকজন নিরাপত্তাকর্মী। কিন্তু হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান। ফলে ইসরায়েলের মূল উদ্দেশ্য ব্যর্থ হলেও, নিরীহ মানুষ প্রাণ হারায়।