গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনী আবারও আগ্রাসন চালিয়েছে। বুধবার (১৫ অক্টোবর) তারা ট্যাঙ্ক ও সাঁজোয়া যান থেকে বেসামরিক এলাকায় গুলিবর্ষণ করেছে।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, গাজা শহরের পূর্বাঞ্চল, খান ইউনিসের পূর্বাংশ, বানি সুহাইলা শহর এবং শেখ নাসের পাড়া এলাকায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলি ট্যাঙ্কগুলো কামান থেকে গোলা ছুড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬৭,৯১৩ জন, আহতের সংখ্যা ১,৭০,১৩৪ জনে পৌঁছেছে।

ওয়াফা নিউজ এজেন্সি আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৪ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২৯ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বৃহৎ ধ্বংসযজ্ঞের কারণে হাজার হাজার মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়েছেন। অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না, ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

 

Walton Ads