ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি ইসলামাবাদে পা রেখেই বড় বার্তা দিলেন। মঙ্গলবার ভোরে সাংবাদিকদের বললেন, “পাকিস্তান এই অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ দেশ। ইরান-পাকিস্তানের সহযোগিতা আঞ্চলিক শান্তি আর স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।”
তিনি আরও বলেন, “প্রতিবেশী আর সাংস্কৃতিকভাবে কাছের দেশ হিসেবে আমাদের সম্পর্ক ঐতিহাসিক। বর্তমান পরিবর্তনশীল পরিস্থিতিতে আমাদের একসঙ্গে কাজ করলে শান্তি ফিরবে।”

ইসরায়েলের সেনাপ্রধান আইয়াল যামির আর যুদ্ধমন্ত্রী ইসরাইল কাটজের মধ্যে লড়াই এখন প্রকাশ্যে। নতুন সৈন্য নিয়োগ স্থগিত করার সিদ্ধান্তকে যামির ‘অদ্ভুত’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন। নেতানিয়াহু দুজনকে বসিয়ে সমস্যা মিটিয়ে নিতে বলেছেন।

আরএসএফ কমান্ডার হেমেতি তিন মাসের মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। তিনি বলেন, “যুদ্ধে সুদানের জনগণ ক্লান্ত। রক্তপাত বন্ধ করার সময় এসেছে, এখন আগের চেয়ে বেশি দরকার।”
যুক্তরাষ্ট্র ‘কার্টেল দে লস সোলেস’-কে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে চায়, আর এর নেতা হিসেবে মাদুরোর নাম বলছে। ভেনিজুয়েলা এটা হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, “মার্কো রুবিওর নতুন মনগড়া দাবি আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এটা যুক্তরাষ্ট্রের চিরকালের রেজিম-চেঞ্জ খেলা। এই মিথ্যা আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে।”
রাশিয়ার কড়া সতর্কতা: ইইউ-এর শান্তি প্রস্তাব যুদ্ধ বাড়াচ্ছে!

রুশ ফেডারেশন কাউন্সিলের প্রধান ভালেনতিনা মাতভিয়েঙ্কো বলেছেন, “ইউরোপীয় ইউনিয়নের যেকোনো তথাকথিত শান্তি উদ্যোগ আসলে যুদ্ধকে আরও লম্বা করছে। ইইউ এখন বিশ্বের যুদ্ধপন্থীদের প্রধান হাতিয়ার হয়ে গেছে।”

Walton Ads