নিউইয়র্ক সিটির সদ্য নির্বাচিত মেয়র জোহরান মামদানির বাবা মাহমুদ মামদানি অভিযোগ করেছেন, গাজাকে ইসরাইল সমরাস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, সেখানে বিভিন্ন ধরনের অস্ত্র পরীক্ষা চালানো হয়েছে এবং পরে সেগুলো অন্যান্য দেশে রফতানি করা হয়েছে। 

মাহমুদ মামদানি আরও বলেন, এসব পরীক্ষার সময় বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হয়েছে, কিন্তু এর জন্য ইসরাইলকে কোনো ধরনের জবাবদিহিতা করতে হয়নি। “এর পক্ষে সাফাই গেয়ে তারা বলে, এসব পদক্ষেপের মাধ্যমে তারা নিজেদের আত্মরক্ষা নিশ্চিত করেছে। আর পশ্চিমা বিশ্ব এই অপরাধকে চুপচাপ মেনে নিয়েছে,” তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার ২৫ অক্টোবর কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, “ইসরাইল একটি আগ্রাসী শক্তি। এদের মধ্যে কোনো মানবতা নেই। গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ বলা যায় না। কিন্তু তারা ও তাদের মিত্ররা বরাবরই এমন দাবি করে। তবে কেউ তাদের কথায় বিশ্বাস করে না।

সাক্ষাৎকারে মাহমুদ মামদানি আরও বলেন, বিশ্ব ইসরাইলকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করায় না। এর কারণ শুধু ক্ষমতার অভাব নয়, বরং তারা তাদের নৈতিকতাকে একটি কল্পিত মিথের ওপর দাঁড় করিয়েছে। তারা দাবি করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকাস্টের সময়ে নির্মমতার শিকার হয়েছে, তাই আত্মরক্ষার জন্য এসব কার্যক্রম চালানো হয়।
তিনি বলেন, “কিন্তু এখন সেই মিথ ভেঙে গেছে। মানুষ সত্য জানছে। গাজায় যে নৃশংসতা চালানো হয়েছে, তা সব স্পষ্টভাবে প্রকাশ পাচ্ছে।
 

Walton Ads