গত প্রায় চার মাসে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনী ও কোস্টগার্ড ৩৬টি অভিযান চালিয়েছে, যেখানে কমপক্ষে ১২৬ জন নিহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড এই তথ্য নিশ্চিত করেছে।

গত সেপ্টেম্বরে তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে চাওয়া মাদকবাহী নৌযানগুলোকে লক্ষ্য করে অভিযান চালানোর নির্দেশ দেন। ট্রাম্পের অভিযোগ, মাদকের একটা বড় অংশ আসে এই সমুদ্রপথে, এবং দক্ষিণ আমেরিকার কয়েকটা দেশের অপরাধী গ্যাং এই পাচারকে সমর্থন করে।
মার্কিন কমান্ডের মতে, মৃতদের মধ্যে ১১৬ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, আর বাকি ১০ জন নিখোঁজ। নিহতদের মধ্যে অন্তত ৮ জন নৌযান বা ছোট জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়েছিলেন।

গত ৩ জানুয়ারি মার্কিন সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে আসে। মাদুরো দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং বিচারের প্রস্তুতি চলছে।

তবে সমালোচকরা বলছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনপ্রিয় ও বিপজ্জনক মাদক ফেন্টানিল, যা চীন ও ভারতের কাঁচামাল থেকে মেক্সিকোর স্থলসীমা দিয়ে আসে। ফলে মার্কিন নৌবাহিনীর অভিযান কেবল সমুদ্রপথের মাদকদমনেই সীমাবদ্ধ নয়, মূল উৎস চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

 

Walton Ads