মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজ দেশের সর্বোচ্চ আদালতের রায়কেও মানলেন না! তিনি বিশ্বের সব দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই নতুন শুল্ক আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এবং ১৫০ দিন পর্যন্ত চলবে।

আসলে মার্কিন সুপ্রিম কোর্ট আগেই ট্রাম্পের এমন একতরফা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে দিয়েছিল। কিন্তু সেই ঐতিহাসিক রায়কে পুরোপুরি উপেক্ষা করে শুক্রবার ট্রাম্প নতুন আদেশে স্বাক্ষর করেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে তিনি এই আদেশে সই করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন—এটা ‘প্রায় সাথে সাথে কার্যকর’ হয়ে যাবে।

আদালত তো আগেই এই ধরনের বিস্তৃত শুল্ক নীতিকে বাতিল করে কড়া সমালোচনা করেছিল। তবুও ট্রাম্প তার পথেই চলছেন।
গত এক বছর ধরে বিভিন্ন দেশকে চাপে রাখতে ট্রাম্প নানা মাত্রার শুল্ক আরোপ করে আসছেন। এতে আমেরিকার বন্ধু দেশ থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বী দেশ—সবাই কমবেশি প্রভাবিত হয়েছে।

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এই নতুন ১০ শতাংশ শুল্ক ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০ দিনের জন্য থাকবে। তবে কয়েকটা ছাড় আছে—মার্কিন-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় আসা কিছু ওষুধ ও পণ্য, আর পৃথক তদন্তের অধীনে থাকা কিছু খাত এই শুল্ক থেকে মুক্তি পাবে।

আরও একটা বড় কথা—যেসব দেশ আগে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলাদা শুল্ক চুক্তিতে পৌঁছেছিল, তারাও এখন এই নতুন ১০ শতাংশ শুল্কের আওতায় পড়বে। আগের শর্ত যাই হোক না কেন!
ট্রাম্পের এই সিদ্ধান্তে বিশ্ব বাণিজ্যে নতুন করে ঝড় উঠেছে। অনেক দেশ এখন ভাবছে—এর জবাব কীভাবে দেবে? দেখা যাক, আগামী দিনগুলোতে কী হয়!

 

Walton Ads