যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ১৪টি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির বার্তাসংস্থা তাসনিম নিউজ শনিবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানিয়েছে, কিছু দেশে যুক্তরাষ্ট্রের একের অধিক ঘাঁটি রয়েছে। ফলে সেসব দেশের আলাদা আলাদা স্থানে হামলা হয়েছে। কোনো একটি দেশের শুধুমাত্র একটি ঘাঁটিতেই হামলা সীমাবদ্ধ ছিল না।
এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তাদের সেনারা যুক্তরাষ্ট্রের এমএসটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে।
বিপ্লবী গার্ড আরও বলেছে, সামনে যুক্তরাষ্ট্রের আরও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।
এই হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং পরবর্তী পরিস্থিতি কী হবে—সেটাই এখন সবার চোখে। যুদ্ধের আশঙ্কা আরও বেড়ে গেছে।