বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তরের কাছের একটি উঁচু ভবনে সরাসরি আঘাত হেনেছে ইরানের ড্রোন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আজ শনিবার রাতে আত্মঘাতী কামিকাজি ড্রোনটি বাহরাইনের রাজধানী মানামায় ছোড়া হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচণ্ড শব্দ নিয়ে ড্রোনটি উড়ে এসে ভবনের উপরের দিকে আঘাত হানছে। সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায় এবং ধোঁয়ার কালো মেঘ উঠতে থাকে।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানি ড্রোন কয়েকটি বেসামরিক ভবনে আঘাত হেনেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবহরের কাছে এমন আক্রমণ কতটা ক্ষতি করেছে বা পরবর্তী পরিস্থিতি কী হবে—সেটাই এখন সবার চোখে।

 

Walton Ads