সংযুক্ত আরব আমিরাতে ইরানের মিসাইল হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। বাকি দুজনের একজন নেপালি এবং আরেকজন পাকিস্তানি বলে জানিয়েছে সংবাদমাধ্যম Gulf News।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ইরান এখন পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন ছুড়েছে।

যুদ্ধের দ্বিতীয় দিনের সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে আটটি সমুদ্রে পড়েছে বলে জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দুটি ক্রুজ মিসাইল এবং ৩১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে ২১টি ড্রোন বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।

অন্যদিকে, ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বাকি ১৩টি সমুদ্রে পড়েছে। অর্থাৎ, আমিরাতের দাবি—ইরানের কোনো ব্যালিস্টিক মিসাইল সরাসরি দেশটির ভূখণ্ডে আঘাত হানেনি।

এসব হামলায় মোট তিনজন নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন ইরানি রয়েছেন।

এছাড়া আহত হয়েছেন ৫৮ জন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যেও বাংলাদেশি রয়েছেন। তবে ঠিক কতজন বাংলাদেশি আহত হয়েছেন, সে তথ্য প্রকাশ করা হয়নি।

ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলার মধ্যে আমিরাতে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

 

Walton Ads