সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সামরিক বাহিনী যুদ্ধের শুরু থেকে ইরান থেকে নিক্ষিপ্ত ৮১২টি ড্রোনের মধ্যে ৭৫৫টি নিষ্ক্রিয় করেছে। এছাড়া ১৮৬টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৭২টি ধ্বংস করা হয়েছে। খবর শাফাক নিউজের।

ব্রিগেডিয়ার জেনারেল পাইলট আব্দুল নাসের আল-হামিদি জানান, ইরান থেকে ৮টি ক্রুজ মিসাইলও ধ্বংস করা হয়েছে এবং ১৩টি ব্যালিস্টিক মিসাইল সমুদ্রে পড়েছে। তিনি আরও বলেন, দেশটি তার নিরাপত্তা রক্ষা করার সম্পূর্ণ সক্ষমতা রাখে।

ইরানের হামলার ফলে সংযুক্ত আরব আমিরাতে ৩ জন নিহত এবং ৬৮ জন সামান্য আহত হয়েছে। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে আমিরাত ইরানি হামলার মুখে পড়ে।

আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে প্যাট্রিয়ট ও থাড (থিয়েটার হাই-অল্টিটিউড এরিয়া ডিফেন্স) মিসাইল সিস্টেম অন্তর্ভুক্ত, এই হামলা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আবুধাবি ও দুবাইয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরগুলোকে রক্ষা করতে সক্ষম হয় তারা।

 

Walton Ads