ইরান আবারো শক্তি প্রদর্শন করেছে। দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। বিশেষভাবে নজর কেড়েছে একটি ক্লাস্টার মিসাইল, যা ইরানের মধ্যাঞ্চলে আঘাত হানতে দেখা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আগে থেকেই সতর্কতা জারি করেছিল। তারা জানিয়েছিল, ইরান এমন একটি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে, যা ক্লাস্টার বোমা সমৃদ্ধ। এই ধরনের মিসাইল ভয়ঙ্কর এবং বিস্তৃত ধ্বংস করতে সক্ষম।

ক্লাস্টার মিসাইলের ধ্বংস ক্ষমতা

ক্লাস্টার মিসাইলে একাধিক ছোট বোমা থাকে। যখন মিসাইল নেমে আসে, তখন এটি ২০টি ছোট অংশে ভাগ হয়ে যায়, যার প্রতিটিতে প্রায় ২.৫ কেজি বিস্ফোরক থাকে। এসব অংশ ৮ কিলোমিটার এলাকায় ছড়িয়ে ধ্বংস ছড়াতে সক্ষম।

বিশেষজ্ঞরা বলছেন, এই মিসাইলের মাধ্যমে ইরান কৌশলগতভাবে বড় ধ্বংস সাধন করতে পারে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখতে সক্ষম।

ইরান আবারও প্রমাণ করল যে তাদের প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা উভয়ই অত্যন্ত উন্নত। এই ধরনের পদক্ষেপের ফলে ইসরায়েলকে সতর্ক থাকা ছাড়া আর উপায় নেই।

Walton Ads