যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে থাকা ইরানের রাষ্ট্রদূতদের বর্তমান সরকারকে ত্যাগ করে রাজনৈতিক আশ্রয় চাইতে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি ইরানের সশস্ত্র বাহিনীকে অস্ত্র ফেলে দিতে বলেছেন। ট্রাম্প সতর্ক করেছেন, অস্ত্র না ফেলে তারা শুধু মারাই যেতে থাকবে।
আজ বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টার পর হোয়াইট হাউজে ট্রাম্প বলেন,
“আমি আবারও ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী এবং পুলিশকে অস্ত্র ফেলে দেওয়ার আহ্বান জানাচ্ছি। নয়ত তারা শুধু মারাই যেতে থাকবে।”
তিনি আরও যোগ করেন,
“আমরা ইরানি দূতদের প্রতি আহ্বান জানাচ্ছি—আপনারা রাজনৈতিক আশ্রয় নিন এবং ইরানের ভবিষ্যত গড়ার জন্য আমাদের সহায়তা করুন।”
ট্রাম্প হোয়াইট হাউজে বলেন, প্রথমে তিনি ইরানকে মোকাবিলা করবেন, তারপর কিউবায় সম্ভাব্য হামলা চালাবেন। তবে সঙ্গে সঙ্গে দাবি করেন, কিউবা তাদের সঙ্গে চুক্তি করতে চায়।
এই পদক্ষেপ ইরানের সরকার ও সেনাবাহিনীর ওপর স্পষ্ট বার্তা পাঠাচ্ছে, যা আন্তর্জাতিক কূটনীতি ও নিরাপত্তার জটিল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।