ইরান বাহরাইনের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, ওই হোটেলে যুক্তরাষ্ট্রের সেনারা অবস্থান করছিলেন। একাধিক সূত্র জানাচ্ছে, মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

হামলার আগে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রাজধানীতে সতর্কতামূলক সাইরেন বাজছে। নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার জন্য বলা হয়েছিল।

একটি স্থানীয় সূত্র জানিয়েছে, রাজধানী মানামার জুফফাইরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহর সদর দপ্তরের সেনাদের আবাস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হামলা আন্তর্জাতিক কূটনীতি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে। তবে দ্রুত সতর্কতা ও প্রতিরক্ষা ব্যবস্থা নাগরিক ও সেনাদের সুরক্ষা নিশ্চিত করছে।

 

Walton Ads