আবারও নিঃশব্দে কেঁদে উঠল এক বাবার মন। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল আল-হায়ার চতুর্থ ছেলেকেও হত্যা করল দখলদার ইজরায়েল। বৃহস্পতিবার (৭ মে) নিজেদের এই নেতার ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হামাস।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহত ছেলের নাম আজম। হামাসের আরেক প্রভাবশালী নেতা বাসিম নাঈম নিশ্চিত করেছেন যে গাজা সিটিতে ইজরায়েলি বিমান হামলাতেই প্রাণ হারিয়েছেন আজম।

আহা! খলিল আল-হায়া নিজে গাজায় থাকেন না। কিন্তু পরিবারের বাকি সদস্যরা সেখানেই আটকে ছিলেন। সাত সন্তানের বাবা তিনি। ইজরায়েল একাধিকবার তাকে হত্যার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। কিন্তু বাচ্চাদের বাঁচাতে পারেনি তারা।

চোখ ফেরালেই দেখা যায় ইতিহাস— গত বছর কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের বৈঠকে বিমান হামলা চালিয়ে আরেক ছেলেকে হারিয়েছিলেন খলিল। তারও আগে ২০০৮ ও ২০১৪ সালে দুই ছেলে ইজরায়েলি হামলায় প্রাণ হারায়। মানে, মোট চার সন্তানকে হারালেন এই নেতা।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। তারপর থেকেই রক্তক্ষয়ী যুদ্ধ। ওই যুদ্ধে হামাস জঙ্গি থেকে শুরু করে সাধারণ ফিলিস্তিনিরা— অগণিত মানুষ মারা গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, সেখানে ইজরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মা আর শিশু।

এখন গাজায় যুদ্ধবিরতি চললেও পুরোপুরি থেমে নেই ইজরায়েলের হামলা। শুধু নামে যুদ্ধবিরতি, আর ফিলিস্তিনিদের প্রাণহানি চলছেই। খলিল আল-হায়া আর সাত সন্তানের দেখা পাবেন কিনা- সেটাও বড় প্রশ্ন!

 

Walton Ads