রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় গত রাতে অন্তত ১১ জন অসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরটি (RT) জানিয়েছে, মস্কো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে গত রাত্রে ৩৪২টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রতিরোধ করা হয়েছে।

মস্কো অঞ্চলের পায়োনিয়ার্সকি শহরে এক আবাসিক এলাকায় ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হওয়ার ফলে তিনজন নিহত এবং তিনজন আহত হন, পাশাপাশি পাঁচটি ব্যক্তিগত বাড়িতে আগুন লাগে। সবচেয়ে প্রাণঘাতী হামলা ঘটে এনারগোদার শহরে, যেখানে জাপোরোজিয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। রোসাটম প্রধান আলেকসেই লিখাচেভ জানান, এদিন সাতজন নাগরিক নিহত এবং চারজন আহত হয়েছেন।

সকাল বেলা একটি ইউক্রেনীয় ড্রোন বাস স্টপে আঘাত হানে, সেখানে চারজন মারা যান এবং চারজন আহত হন, যাদের একজনের অবস্থা গুরুতর। একই দিনে, একটি FPV ড্রোন শহরের প্রবেশদ্বারে একটি বেসামরিক গাড়িকে আঘাত করে, যার ফলে গাড়ির তিনজন যাত্রী নিহত হন। স্থানীয় কর্মকর্তারা জানান, হামলার পর ওই এলাকায় ইউক্রেনীয় ড্রোনগুলি অবস্থান করায় জরুরি সেবাগুলোর কাজ ব্যাহত হয়।

বেলগোরোদ অঞ্চলে একটি আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন মহিলা নিহত এবং দুজন আহত হন। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার সকালে জানিয়েছে, রবিবার সন্ধ্যা থেকে মস্কোর আশপাশসহ একাধিক অঞ্চলে ৩৪২টি ইউক্রেনীয় ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটকানো হয়েছে।

Walton Ads