৮ বছরের শিশুর জানাজায় লক্ষাধিক জনতার অংশগ্রহণ
শিরাজে নিহত ৮ বছরের শিশুর জানাজায় লক্ষাধিক জনতা অংশগ্রহণ করেন।
লক্ষাধিক জনতার অংশগ্রহণে শিরাজ শহরে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় নিহত ৮ বছরের শিশুর জানাজা অনুষ্ঠিত হয়।
উচ্চ পদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে এ শহীদের দাফন অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণকারীরা সন্ত্রাসী হামলায় হতাহতদের ছবি ধারণ করে এবং দায়েশ সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরাইল, সৌদি আরব এবং ব্রিটেনের বিরুদ্ধে স্লোগান দেয়। এসময় তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে জড়িতদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দাবি করেন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে