টুইটার থেকে কর্মী ছাঁটাই! ইলন মাস্কের সিদ্ধান্তে ক্ষমা চাইলেন প্রতিষ্ঠাতা জ্যাক


 টুইটার কেনার পরই ইলন মাস্ক (Elon Mask) ইঙ্গিত দিয়েছিলেন যে, বিপুল পরিমাণ কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবে সংস্থা। বাস্তবে হলও তাই। শুক্রবার এক মেলে চাকরি গেল সাড়ে সাত হাজার কর্মীর! কার্যত তাড়িয়ে দেওয়া হয়েছে। ইলন মাস্কের এহেন সিদ্ধান্তের কারণে চাকরি যাওয়া কর্মীদের কাছে ক্ষমা চেয়ে নিলেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি (Twitter Founder Jack Dorsey)।
শনিবার তিনি টুইট করে জ্যাক বলেন, ‘টুইটারের সবকর্মীরাই অত্যন্ত কর্মদক্ষ। কঠিন সময়ের মধ্যেও তাঁরা ঠিক পথ খুঁজে বের করবেন। আমি জানি যে বর্তমান পরিস্থিতির জন্য অনেকেই আমার ওপর হতাশ। সকলের এই পরিস্থিতির জন্য আমি দায়বদ্ধ। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির আয়তন বাড়িয়ে ফেলেছি। আমি ক্ষমাপ্রার্থী।’ আরও একটি টুইট করেন তিনি। সেখানে টুইটারের কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

গত সপ্তাহেই টুইটার কিনে নেন ইলন। ২৭ অক্টোবর টুইটারের মালিক হওয়ার কয়ের ঘণ্টার মধ্যেই টুইটারের সিইও পরাগ আগরওয়াল, লিগাল এগজিকিউটিভ বিজয়া গাড্ডে, চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সিগাল এবং জেনারেল কাউন্সেল শিন এজ়েটকে ছাঁটাই করেছেন মাস্ক। 
সেই সময়ই মার্কিন কাগজে আভাস দিয়েছিল যে, বড়সড় পরিবর্তনের পথে যাবেন ইলন। নতুন করে সাজাবেন টুইটার। যার ফলে চাকরি যেতে পারে সাড়ে সাত হাজার কর্মীর। শুক্রবার সেটাই যেন সত্যিই হল।

 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

Walton Ads