রুশ জ্বালানি স্থাপনায় ইউক্রেনের হামলার জন্য মস্কো পাল্টা হামলা চালিয়েছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিদ্যুৎ লাইনের ওপর হামলার জবাব হিসেবে রাশিয়ার সেনারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা চালাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ক্রেমলিনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন এ কথা বলেন। তিনি বলেন, গত অক্টোবর মাসের প্রথম দিকে ইউক্রেন ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়ে এই ধরনের হামলার উসকানি দিয়েছে।
প্রেসিডেন্ট পুতিন বলেন, "প্রতিবেশী দেশের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানোর কারণে অনেক বেশি শোরগোল হচ্ছে। হ্যাঁ আমরা এই হামলা করেছি কিন্তু কারা প্রথম শুরু করেছে? কারা ক্রিমিয়া ব্রিজে হামলা চালিয়েছে? কারা কার্স পরমাণু বিদ্যুতকেন্দ্র উড়িয়ে দিয়েছে?
ভ্লাদিমির পুতিন আরো বলেন, এতে কোনো সন্দেহ নেই যে, রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো ধ্বংস করার প্রচেষ্টা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড।" গতকালের অনুষ্ঠানে প্রেসিডেন্ট পুতিন আরো অভিযোগ করেন যে, ইউক্রেন রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্ক অঞ্চলে খাবার পানির সরবরাহ বন্ধ করে দিয়েছে। এটি গণহত্যার পর্যায়ে পড়বে।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

Walton Ads