প্রার্থনার সময় হামলা ভারতেও ঘটে না! মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ নিয়ে মন্তব্য পাক মন্ত্রীর


 পাকিস্তানের মসজিদে নমাজ চলাকালীন আত্মঘাতী হামলায় (Pakistan Mosque Bombing) প্রাণ গেছে শতাধিক মানুষের। পেশোয়ার (Peshawar) এই জঙ্গি হামলার পরে হাজার প্রশ্নের মুখে পড়েছে পাকিস্তান। এই ঘটনায় এবার পাকিস্তানের মন্ত্রী বললেন, ‘প্রার্থনার সময় এমন হামলার ঘটনা ভারতেও ঘটে না।’ 
গত ৩০ জানুয়ারি পাকিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ১৮০ কিমি দূরে পেশোয়ার পুলিশ লাইন এলাকায় এক মসজিদে আত্মঘাতী হামলার ঘটনায় আলোড়িত হয়েছে গোটা দেশ। মসজিদ চত্বর থেকে একের পর এক ছিন্নভিন্ন দেহ উদ্ধার হচ্ছে। এখনও অবধি ১০০ জনের দেহ উদ্ধার হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। এই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই তালিবান (টিটিপি)। 
এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ (Khwaja Asif) বলেন, ‘প্রার্থনার সময় এমন হামলা ভারত ও ইজরায়েলেও হয় না। কিন্তু পাকিস্তানে ঘটল।’ পাকিস্তানের এই ঘটনার নিন্দা করেছে ভারত। 
কেন এমন হামলার ঘটনা ঘটল, তা বলতে গিয়ে পাকমন্ত্রী খাজা বলেছেন, ‘জঙ্গি দমনে আমরা প্রথম সারিতে রয়েছি। এ জন্যই আমাদের নিশানা করা হচ্ছে।’


খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

Walton Ads