মোদীকে সুখবর দিল সেই আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ বাইডেনের


 মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) আসন্ন গ্রীষ্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অফিস আমন্ত্রণ গ্রহণ করেছে। দুই দেশের অফিসারেরা আলাপ আলোচনা করে সফরের দিনক্ষণ স্থির করবেন।

প্রধানমন্ত্রীর জন্য হোয়াইট হাউসের আমন্ত্রণটি এমন সময় এসেছে যখন ভারতের সভাপতিত্বে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে জি-২০ গোষ্ঠীভূক্ত দেশগুলির সম্মেলন। সেই সম্মেলনে আমন্ত্রিতদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন অন্যতম।
নরেন্দ্র মোদীকে জড়িয়ে গুজরাত দাঙ্গা ও ভারতের মুসলিমদের সমস্যা নিয়ে বিবিসির তথ্যচিত্র এবং মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ ঘিরে প্রধানমন্ত্রী বিব্রত। দুই ক্ষেত্রেই আমেরিকার অবস্থান ঘিরে জল্পনা তৈরি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রক ভারতে বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ করার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তারা বলেছে, এইভাবে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে। আবার হিন্ডেনবার্গের রিপোর্টকেও অনেকে ভারত বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসাবে দেখছে। বিজেপির অভিযোগ, ভারত বিশ্বের পঞ্চম আর্থিক শক্তি। জি-২০ সম্মেলনে দেশ তাঁর শিল্প-বাণিজ্য ও প্রযুক্তির বিকাশের ছবি তুলে ধরতে প্রস্তুত হচ্ছে। এই সময় আদানিদের নিশানা করে ভারতকেই বিদ্ধ করার চেষ্টা হচ্ছে।

কবে নাগাদ হতে পারে মোদীর মার্কিন সফর। সরকারি সূত্রের ইঙ্গিত খুব বেশি দেরি হবে না। কারণ, জুন-জুলাই অগাস্ট মার্কিন সেনেটের অধিবেশন চলবে। আবার ভারতে নয় রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মার্চ মাসের শুরু থেকেই প্রধানমন্ত্রীর নির্বাচনী ব্যস্ততা তুঙ্গে উঠবে। অগাস্ট ভারতের স্বাধীনতার মাস। সেপ্টেম্বরে বসবে জি-২০ সম্মেলন। অগাস্টে তার প্রস্তুতিও চরমে উঠবে। ফলে ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চের গোড়ায় হতে পারে এই সফর।

ভারতের প্রধানমন্ত্রী মোদীর মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। হোয়াইট হাউসে হবে রাষ্ট্রীয় নৈশভোজ। এছাড়া দু’দেশের মধ্যে কিছু চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে

Walton Ads