সুমেরু অঞ্চলে “ভয়াবহ  বিপজ্জনক” বিস্ফোরণ

সুমেরুর “শক্তিশালী” বিস্ফোরণ ঘটেছে।এতে ছড়িয়ে পড়া হীমশীতল বাতাসে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল এবং কানাডার বিভিন্ন এলাকায় চলতি সপ্তান্তে রেকর্ড নিম্ন তাপমাত্রার হুমকি সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা শুক্রবার এক সতর্ক বার্তায় জানায় যে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১৫ থেকে ৩৫ ডিগ্রি নেমে যেতে পারে। ফারনেহাইডের হিসেবে (৭ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস )। আপার মিসিসিপি থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিশাল এলাকা জুড়ে এ হীম ছড়িয়ে পড়তে পারে।
সংস্থা জানায়, স্বল্পস্থায়ী বিস্ফোরণ হলেও তা হবে অত্যন্ত বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বের সর্বোচ্চ স্থান নিউ হ্যামশায়ারের মাউন্ট ওয়াশিংটনের তাপমাত্রা মাইনাস ৭৯ ড্রিগ্রি (মাইনাস ১১০)ফারেনহাইট) সেলসিয়াসে নেমে যেতে পারে।

কানাডা সীমান্তের কাছে অবস্থিত মেইনের ক্যারিবোনের আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়েছে যে, জীবনের জন্য হুমকি সৃষ্টিকারী তুষার ঝড় বয়ে যেতে পারে যা আরও ভয়াবহ হীমশীতল পরিস্থিতির অবতারণা করতে পারে।

এতে সৃষ্ট বাতাসের কারণে শিকাগো ও ইলিনোইস এর কেন্দ্রস্থলের কাছে লেক মিশিগানে তীরবর্তী এলাকায় জোয়ারের সৃষ্টি আশংকা রয়েছে

এনবিএস/ওডে/সি

Walton Ads