পারভেজ মোশাররফের ইন্তেকাল

কিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন। দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। ডন

পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট বিরল রোগ অ্যামাইলয়েডোসিসের সাথে দীর্ঘ লড়াইয়ের পর রোববার মারা যান। তার মৃত্যুর পরপরই জারি করা এক বিবৃতিতে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর আন্তরিক শোক প্রকাশ করেছে। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, ‘আল্লাহ মরহুমের আত্মার মাগফেরাত করুন এবং শোকাহত পরিবারকে শক্তি দিন।’

এনবিএস/ওডে/সি

Walton Ads