প্রেমিকাকে নয়, গরুকে জড়িয়ে ধরে ভ্যালেনটাইনস ডে পালনের প্রস্তাব

ফেব্রুয়ারি বলতেই বেশিরভাগ মানুষ বোঝেন ভালোবাসার মাস। বিশেষত ১৪ ফেব্রুয়ারিকে বিশ্বের বেশিরভাগ দেশেই ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। তবে ভারতে এ দিবসটি ভিন্নভাবে পালনের আহ্বান জানানো হয়েছে। সোমবার হারিয়ানার ভারতের প্রাণীকল্যাণ (অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া) এবং মৎস্য, প্রাণী ও ডেয়ারি মন্ত্রনালয় দপ্তর থেকে একটি  বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানো বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি দিনটি ‘কাউ হাগ ডে’ (অর্থাৎ গরুকে জড়িয়ে ধরার দিন) হিসেবে পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারতীয় সংস্কৃতির মেরুদন্ড হল গরু। আমাদের জীববৈচিত্র রক্ষা করতে, জীবনধারণে ও গ্রামীণ অর্থনীতির বিকাশে গরুর ভূমিকা অপরিসীম। কামধেনু যেমন মানুষকে ধনসম্পদে ধনী করে তোলে, গোমাতার (গরু) প্রকৃতি হলো আমাদের লালন-পালন করা।

এনবিএস/ওডে/সি

Walton Ads