ব্রাজিল ও পর্তুগালের ত্রাণ দল তুরষ্কে ১৪টি ত্রাণবাহী ট্রাক সিরিয়ায়
ব্রাজিলের বেসরকারি চ্যানেল জিআই জানিয়েছে, উদ্ধারকর্মী, স্বাস্থ্যকর্মী, চারটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও ১০টন উদ্ধার ও ত্রাণ সামগ্রীসহ ৪২ জন বেসামরিক সদস্যের একটি প্রতিনিধি দল এরইমধ্যে দেশটির রাজধানী আঙ্কারার বিমান বন্দরে পৌছেছে।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগিজের আরেকটি উদ্ধার দল বৃহষ্পতিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ শহর থেকে অদূরে দক্ষিনাঞ্চলের প্রদেশ আদানাতে পৌঁছেছে। ১৩ টন ত্রাণ সামগ্রী ও ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দলটির সঙ্গে রয়েছে।
ভূমিপকম্পে ক্ষতিগ্রস্থ সিরিয়াতেও জাতিসংঘের ত্রাণবাহী ১৪ টি ট্রাক দেশটির উত্তর-পশ্চিম এলাকার ইদলিব প্রদেশের বাব আল হাওয়া সীমান্ত অতিক্রম করেছে, যেটি কিনা তুর্কীর দক্ষিণে অবস্থিত হাতায় প্রদেশের সিল্ভেগজু সীমান্ত গেইট হয়ে প্রবেশ করেছে।
ক্ষতিগ্রস্থদের মাঝে এই সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। এর আগে বৃহষ্পতিবার ৬টি ত্রাণবাহী ট্রাক সবচেয়ে ক্ষতিগ্রস্থ তুরষ্কের ইদলিব শহরে পৌছায়।
এনবিএস/ওডে/সি