জনপ্রিয় রুশ সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

দেশটির বিচার মন্ত্রী শুক্রবার জানিয়েছেন, তার দেশের বিখ্যাত এই শিল্পী জেমফিরা রামাজানোভা প্রকাশ্যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযানের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর এতে করে প্রমাণিত  হয় তিনি বিদেশি এজেন্ট হিসেবে কাজ করছেন। নিজ দেশের বিরুদ্ধে জেমফিরা তার ব্যক্তিগতওয়েব সাইটে লিখেন, ‘যুদ্ধ না’।

তাস নিউজ এজেন্সি  বিচারমন্ত্রীর বরাত দিয়ে  জানায়, ইউক্রেনের পক্ষে কনসার্টের মধ্যমে তহবিল সংগ্রহেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৯৯৮ সালে শিল্পী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। এরপর তিনি রাশিয়া ও এর অন্যান্য অঙ্গরাজ্যেও দ্রুত জনপ্রিয়তা লাভ করেন। উল্লেখ্য, এর আগেও দেশটির রাজনীতিবিদ দিমিত্রি গুদকভসহ আরও বেশ কিছু রুশ নাগরিকদের বিদেশি চর হিসেবে কাজ করার জন্য অভিযুক্ত করা হয়।

এনবিএস/ওডে/সি

Walton Ads