মেয়াদ বাড়াবেন না ন্যাটো প্রধান
ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ পূর্ব পরিকল্পনা অনুসারে আগামী অক্টোবরেই অবসরে যাবেন। জোটের একজন মুখপাত্র খবরের কাগজে প্রকাশিত একটি প্রতিবেদনের জবাবে এ তথ্য জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছিল, ন্যাটো প্রধানের মেয়াদ বাড়ানোর কাজ এগিয়ে যাচ্ছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে মুখপাত্র ওয়ানা লাঞ্জকু বলেছেন, ‘মহাসচিব জেনস স্টলটেনবার্গের ম্যান্ডেট তিনবার বাড়ানো হয়েছে এবং তিনি মোট প্রায় নয় বছর দায়িত্ব পালন করেছেন।’ তিনি বলেন, ‘এ বছরের অক্টোবর মাসে মহাসচিবের মেয়াদ শেষ হয়ে যাবে এবং তার ম্যান্ডেটকে আবারো বাড়িয়ে নিতে একেবারেই আগ্রহী নন।’
ক’দিন আগে ওয়েল্ট এ্যাম সনটাগ লিখেছে, ইউক্রেন যুদ্ধের এ সময়ে স্থিতিশীলতা বজায় রাখতে স্টোলেনবার্গের মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে।
স্টোলেনবার্গ মূলত একজন অর্থনীতিবিদ। নরওয়ে লেবার পার্টির সাবেক নেতাও। গত বছরই তার মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি নরওয়ের প্রধানমন্ত্রী ছিলেন ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত। এরপর আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ২০০৫ সাল থেকে ২০১৩ পর্যন্ত। তার পরের বছরই তিনি ন্যাটো প্রধানের দায়িত্ব নেন। এছাড়া তিনি অর্থ মন্ত্রণালয় ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
ওয়েল্ট বলেছেন, জোট সদস্যরা চেয়েছিলেন জোটের ৭৫তম বার্ষিকীতে তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে ওয়াশিংটনে যে বৈঠক অনুষ্ঠিত হবে তাতে তিনিই সভাপতিত্ব করবেন। এ সময়ে তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে পারতেন। আগামী বছর বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মলপাসের মেয়াদ শেষ হবে।
স্টোলেনবার্গের স্থলাভিষিক্ত কে হবেন তা এখনো ঠিক হয়নি। কিন্তু স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এবং ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসের নাম শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে।
এনবিএস/ওডে/সি