তুরস্কের ভূমিকম্প: চার্লি হেবদোর কার্টুনের সংশোধনী আঁকলেন ফিলিস্তিনি শিল্পী
তুরস্কের ভূমিকম্প নিয়ে চার্লি হেবদোর উস্কানিমূলক কার্টুনের প্রতিবাদে একটি নতুন কার্টুন এঁকে ব্যাপক প্রশংসিত হয়েছেন ফিলিস্তিনি শিল্পী আবরার সাব্বাহ। ফ্রান্সের ম্যাগাজিন চার্লি হেবদো তুরস্কে ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্প নিয়ে এ বিতর্কিত কার্টুন আঁকে। যা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাব্বাহ বলেন, তিনি তুরস্কের প্রতি সমর্থনের বার্তা জানাতে তার কার্টুনটি আঁকা হয়েছে। আনাদোলু।
চার্লি হেবদো তুরস্কের জোড়া ভূমিকম্প নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র প্রকাশ করে। কার্টুনটির উপরে ডান পাথে লেখা ছিল, “তুরস্কে ভূমিকম্প” আার নীচে লেখা ছিল, “তাহলে ট্যাংক পাঠানোর কি দরকার।”
২৬ বছর বয়েসি ফিলিস্তিনি শিল্পী সাব্বাহ একজন কার্টুনিস্ট, চিত্রশিল্পী ও গ্রাফিক ডিজাইনার। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে পোস্ট কর এক ভিডিওতে সম্পাদিত কার্টুনটি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “হে নীতিহীন চার্লি হেবদো এমন কার্টুন আঁকা তোমার উচিৎ হয়নি। তোমরা কিভাবে এমন কার্টুন আঁকতে পারলে! আমরা তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো!”
সাব্বাহ তুরস্ক থেকে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। তিনি তুর্কী ভাষায় অনর্গল কথা বলতে পারেন। তার পোস্টে হাজার হাজার লাইক দেয়া হয়েছে এবং ইন্টারনেটে তা ছড়িয়ে পড়েছে।
দুর্গতদের বিদ্রুপ করা উচিৎ নয়
সাব্বাহ তার এ চিন্তাভাবনাকে তুর্কী ভাষায় তুলে ধরতে আনাদোলু বার্তা সংস্থাকে বলেন, “আমাদের এ কঠিন পরিস্থিতি অতিক্রম করছি সে সময়ে চার্লি হেবদোর কার্টুনটি আমার চোখে পড়ে। আমি এতে ক্ষুব্ধ হই। আমি নিরবে বসে থাকতে পারিনি। আমার মতে, এটি কোন কার্টুন ছিল না বরং ব্যাঙ্গাত্ম চিত্র। অথচ জনগণের দুর্ভোগ ও দুর্দশা নিয়ে বিদ্রুপ করা উচিৎ নয়।”
চার্লি হেবদোর কার্টুনের অসংখ্য মানুষের অধিকার লংঘিত হয়েছে। তিনি বলেন , “অধিকাংশ মানুষ যা চায় তিনি তার ভিডিওতে তা-ই তুলে ধরেছেন।” সাব্বাহ ্আরও বলেন, “আমি একথাও জানাতে চেয়েছি যে, তুরস্ক একটি শক্তিশালী দেশ। দেশটির জনগণও খুবই শক্তিশালী। তারা কখনো ভেঙ্গে পড়ে না,মাথা নত করে না। আমি মনে করি এ বার্তাও সঠিকভাবে তুলে ধরা হয়েছে।
এনবিএস/ওডে/সি