ইউরোপে চাকরি হারাচ্ছে ফোর্ডের ৪০০০ কর্মী

ইউরোপজুড়ে চার হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মোটর গাড়ি কোম্পানি ফোর্ড। এমন সিদ্ধান্তে শুধু যুক্তরাজ্যেই চাকরি হারাবেন এক হাজার ৩০০ জন। দ্য গার্ডিয়ান

আগামী তিন বছরে নতুন উদ্ভাবন ও বৈদ্যুতিক গাড়ি তৈরিতে ফোকাস করার পরিকল্পনা নিয়েছে জনপ্রিয় এই গাড়ি ব্র্যান্ড। তার মাঝেই ছাঁটাই কপালে ভাঁজ ফেলার মতোই ঘটনা।

মার্কিন এ গাড়ি নির্মাতা জানিয়েছে, তারা ইউরোপে তিন হাজার ৮০০টি পণ্য উন্নয়ন ও প্রশাসনিক চাকরি বাদ দেয়ার পরিকল্পনা করেছে। এর কারণ হিসেবে ক্রমবর্ধমান খরচ বৃদ্ধি ও প্রচলিত ইঞ্জিন থেকে বৈদ্যুতিক বাহনের দিকে মনোযোগী হওয়ার কথা জানানো হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, জার্মানিতে প্রায় দুই হাজার ৩০০, যুক্তরাজ্যে এক হাজার ৩০০ ও ইউরোপের বাকি অংশে ২০০ কর্মী ছাঁটাই হবে।

ফোর্ড জানায়, ২০২৫ সালের মধ্যে দুই হাজার ৮০০ প্রকৌশলীকে বাদ দেয়া হবে। এছাড়া ইউরোপ জুড়ে প্রশাসনিক, বিপণন, বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে প্রায় এক হাজার কর্মীর চাকরি যাবে।

এর মাধ্যমে কোম্পানিটি লাভজনক ভবিষ্যতের দিকে যাবে এবং ইউরোপের প্রতিদ্বন্দ্বী গাড়ি ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে বলে জানানো হয়েছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads