১১৪ ভারতীয় তীর্থযাত্রীর জন্য ভিসা দিল পাকিস্তান

পাকিস্তানে হিন্দু ও শিখ ধর্মালম্বীদের পবিত্র তীর্থ স্থানে ধর্মীয় উৎসব ও অন্যান্য আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য  ভিসা দেওয়া হয়েছে। চলতি মাসের ১৬ হতে ২২ তারিখ পর্যন্ত এ ধর্মীয় উৎসব পালিত হবে। ট্রিবিউন এক্সপ্রেস

দিল্লীতে অবস্থিত পাকিস্তানের চারজ দ্যা এফেয়ার্স সালমান  শরীফ বলেন, ধর্মীয় সম্প্রীতির অংশ হিসেবে আমার দেশ সবসময় সুবিধা দিতে সচেষ্ট। আমরা সবার প্রতি শ্রদ্ধাশীল।

প্রতি বছর  শিখ ও হিন্দু সম্প্রদায়ের তীর্থযাত্রীরা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশটিতে অবস্থিত তাদের পরিবার ও পরিজনের সঙ্গে দেখা করতে যান। সালমান শরীফ উল্লেখ করেন, ১৯৭৪ সালে করা দ্বিপক্ষীয় এক ধর্মীয় চুক্তির আওতায় এসব ভিসা দেওয়া হয়ে থাকে।

এনবিএস/ওডে/সি

Walton Ads