নতুন ৪ দল যুক্ত হলো মিয়ানমার সামরিক জান্তাদের নির্বাচনে

মিয়ানমারের সামরিক জান্তাদের প্রস্তাবিত নির্বাচনের ব্যাপক বিরোধিতা থাকা সত্ত্বেও, জান্তা নিয়োগ পাওয়া ইউনিয়ন ইলেকশন কমিশনে চারটি নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য নিবন্ধিত হয়েছে। ইরামতি

প্রস্তাবিত এই নির্বাচনকে সামনে রেখে ২০২০ সালে যে ৩৪টি রাজনৈতিক দল সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তাদের মধ্যে রয়েছে ইউএসডিপি, এফডিপি এবং এমপিডিও রয়েছে। সেসব দলের প্রধানরা সেনাপ্রধানের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে যে নির্বাচনে হস্তক্ষেপ করাটা হবে অবিবেচনা প্রসূত। তারা আগের নির্বাচন কমিশনার হ্লা থেইনকে বাদ দিতে বলেছেন। কারণ তাকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে এনএলডি।

এনএলডি নির্বাচনে ব্যাপকভাবে বিজয় লাভ করার তিন মাস পরই সেনা অভ্যুত্থান ঘটে দেশটিতে। এফডিপি নেতা দো থান থান নু এব দো চু চু কায়ো নেইন গত জানুয়ারি মাসে নেপিডোতে মিন হ্লাইং-র কাছ থেকে তাদের পিতার পক্ষে সম্মানসূচক টাইটেল গ্রহণ করেছেন। ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর এ্যান্টি-ফ্যাসিস্ট পিপলস ফ্রিডম লীগ সরকারের প্রধানমন্ত্রী নু’র কন্যা দো থান থান নু। দো চু চু নেইন হলেন নু’র ডেপুটির কন্যা।

২০২০ সালের নির্বাচনকে সামনে রেখে লোগোর কারণে রোজ পার্টি নামে পরিচিত ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টিকে বিলুপ্ত করা হয়েছিল। এই দলের চেয়ারম্যান মাইকেল কাইয়ো মিন্তকে অর্থপাচারে অভিযুক্ত করেছিল আগের সামরিক সরকার।

২০২০ সালের নির্বাচনে নিয়ম অনুসারে অন্তত তিনজন প্রার্থীও দিতে পারেনি ইউডিপি। এজন্য দলটি বিলুপ্ত হয়েছিল। পর্যবেক্ষকরা বলছেন, সাবেক সেনা জেনারেলদের গঠিত ইউএসডিপিকে বেশি প্রাধান্য দিচ্ছে পলিটিক্যাল পার্টিজ রেজিস্ট্রেশন ল’।

বেসামরিক জাতীয় ঐক্য সরকার ও সশস্ত্র জাতিগোষ্ঠীগুলো এই নির্বাচনকে প্রত্যাখান করেছে। আসিয়ান সদস্যদেরকেও মিয়ানমার সামরিক সরকারের এই নির্বাচন প্রত্যাখান করার আহবান জানিয়েছে।

এনবিএস/ওডে/সি

Walton Ads