ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আরো ৫০ মিলিয়ন ইউরো দেবে জার্মানি
মঙ্গলবার জার্মানির দুই জন ঘোষণা করেছেন, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা দ্বিগুণ বাড়াবে এবং অতিরিক্ত ৫০ মিলিয়ন ইউরো (৫৩ মিলিয়ন ডলার) প্রদান করবে।
পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়েরবক বলেছেন, জার্মানি পরিস্কারভাবে বলতে চায়, তারা বিশ্ব সম্প্রদায় হিসেবে এই দুর্যোগকে দেখছেন এবং তারা মনে করেন জনগণের পাশে থাকা উচিত।
বায়েবক মঙ্গলবার এ কথা বলেছেন দক্ষিণাঞ্চলীয় তুরস্কের পাজারজিকে। এ সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফায়েসার।
নতুন এই সহায়তার ৩৩ মিলিয়ন ইউরো পাবে তুরস্ক এবং ১৭ মিলিয়ন ইউরো যাবে উত্তরাঞ্চলীয় সিরিয়ায়। জার্মানি এই অঞ্চলের জন্য এ পর্যন্ত ১০৮ মিলিয়ন ইউরো। ভূমিকম্পে নিহত বেড়ে হয়েছে ৪৬ হাজার মানুষ। বায়েবক বলেছেন, সিরিয়াকে আমরা সাধ্যমত সহায়তা করার চেষ্টা করছি। বিশেষ করে দেশটির উত্তর ভাগে। সীমান্ত অঞ্চল খুলে দেওয়ায় কাজের সুবিধা হচ্ছে। কিন্তু সিরিয়া সরকার জাতিসংঘের উদ্যোগকেও আটকাবার চেষ্টা করছে। গৃহযুদ্ধের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় এ এলাকাটিতে সহায়তা আসছে খুব ধীরগতিতে।
মন্ত্রীদ্বয় নিশ্চিত করে বলেছেন, তুরস্ক ও সিরিয়ার ক্ষতিগ্রস্তদের জন্য সপরিবারে তিন মাসের ভিসা দেবে জার্মানি। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ৯৬টি ভিসা ইতোমধ্যেই দেওয়া হয়েছে।
তুরস্কের ২.৯ মিলিয়ন লোক জার্মানিতে বাস করে। সিরিয়ার লোকও কম নয়। তাদের সংখ্যা হলো নয় লাখ ২৪ হাজার।
এনবিএস/ওডে/সি