২০ বছর পর গুয়ান্তানামো বে কারাগার থেকে মুক্তি পেলেন ২ পাকিস্তানি

আবদুল ও মোহাম্মদ রব্বানি নামে এ দু’জনকে ২০০২ সালে করাচি থেকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০ বছর বিনাবিচারে কারাভোগের পর মার্কিন গুয়ান্তানামো বে সামরিক কারাগার থেকে মুক্তি পেল। তাদের বিরুদ্ধে ২০ বছরেও কোনো অভিযোগ গঠন করা হয়নি। মার্কিন কর্তারা তাদের দেশে ফিরতে দিয়েছে।

‘কুখ্যাত’ হিসেবে খ্যাত এই কারাগার থেকে মুক্তি পাওয়া আবদুলের বয়স ৫৫ বছর এবং মোহাম্মদ রব্বানির বয়স ৫৩ বছর। যুক্তরাষ্ট্র এই কারাগারটি বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এজন্য কারাগারটিকে খালি করা হচ্ছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলা হওয়ার পর সন্দেহভাজনদের আটক রাখার জন্য কিউবার নৌঘাঁটিতে এই কারাগারটি স্থাপন করেন জর্জ ডব্লিউ বুশের প্রশাসন। ২০০২ সালে করাচি থেকে এই দু’জনকে পাকিস্তানি কর্মকর্তারা গ্রেপ্তার করার পর তাদেরকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তারা আল-কায়েদা সদস্যদের আশ্রয় ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের অভিযোগ আনেন।

সিআইএ’র হাতে যখন তারা বন্দি ছিল, তখন তাদের উপর ব্যাপক নির্যাতন চালানো হয়। পরে তাদেরকে গুয়ান্তানামো বে কারাগারে হস্তান্তর করা হয়। মার্কিন সামরিক রেকর্ডে দেখা যায়, জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতনের কারণে তাদের দেওয়া সব তথ্যই অর্থহীন। এক সামরিক ঘোষণায় তাদের দেশে ফেরার বিষয়টি বিবৃত হয়েছে। তবে এই ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ ‘যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকার এবং অন্যান্য অংশীদারদের বন্দি জনসংখ্যাকে দায়িত্বশীলভাবে হ্রাস করার এবং শেষ পর্যন্ত গুয়ানতানামো বে সুবিধা বন্ধ করার উপর দৃষ্টি নিবদ্ধ করে চলমান মার্কিন প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রশংসা করে।’  

এনবিএস/ওডে/সি

Walton Ads