বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রশংসায় পঞ্চমুখ রাজনাথ সিং

আপনাদের মধ্যে এসে আমার খুব ভালো লাগছে, বক্তৃতার শুরুতেই বাংলা ভাষায় কথা বললেন রাজনাথ সিং।  

শুক্রবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতনের আম্র কুঞ্জে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার থেকে শুরু করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।

তার আগে ছাতিম তলায় গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানান তিনি।পরে রবীন্দ্র ভবন সংগ্রশালা ঘুরে দেখে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেন তিনি। প্রথা অনুযায়ী কয়েকজন পড়ুয়ার হাতে দুই কেন্দ্রীয় মন্ত্রী তুলে দেন প্রশংসাপত্র ও সপ্তপর্ণী (ছাতিম পাতা)।

সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে এসে আপ্লুত রাজনাথ সিং। তাঁর এই বাংলা ভাষনের সঙ্গে সঙ্গে চারিদিক থেকে "সাধু সাধু" রব ভেসে আসে। তিনি উপস্থিত পড়ুয়াদের প্রিয় সন্তান বলে সম্বোধন করেন।

রাজনাথ সিং বলেন, দেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আমি বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়েছি।আজ বিশ্বভারতী তে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কাল বিশ্বভারতীর এই ক্যাম্পাসে ঢোকার সময় আমার মনের মধ্যে যে ধরনের আন্দোলন হয়েছে, আমি তা শব্দে প্রকাশ করতে পারবোনা।

সমাবর্তন শেষে বিশ্বভারতীর অন্যতম কলাভবন ঘুরে দেখলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজনাথ সিং। সাধারণত এ ধরনের অনুষ্ঠান থাকলে আমি একদিনেই ফিরে যাই। কিন্তু বিশ্বভারতী ও গুরুদেবকে জানব বলে আমি একদিন অতিরিক্ত রেখেছি।

রাজনাথ আরও বলেন, 'বিশ্বভারতী শিক্ষার মন্দির। গুরুদেবের জ্ঞানের মূর্ত স্বরূপ।'

এনবিএস/ওডে/সি

Walton Ads