রাজনীতির মঞ্চ হতে অবসরের ইঙ্গিত সোনিয়া গান্ধীর

সাবেক কংরেস সভানেত্রী ভারত জড়ো যাত্রার সমাপনি অধিবেশনে এমন ইঙ্গিত দিয়ে বলেন, ২০০৪ ও ২০০৯ সালে আমাদের জয়লাভ ও প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিংয়ের নেতত্ত্ব আমাকে ব্যাক্তিগতভাবে তৃপ্তি দিয়েছে। কিন্ত এটি ভেবে কষ্ট এই কর্মসূচী থেকেই হয়ত আমার রাজনীতির ইনিংস সমাপ্তির সময় চলে এসেছে।

রায়পুর ছত্তিসগড়ের এমপি ও ইউপিএ প্রধান সোনিয়া বলেন, বর্তমানে দল ও দেশ কঠিন সময় পাড়ি দিচ্ছে। বিজেপি-আরএসএস দেশের সকল প্রতিষ্ঠানে ধ্বংসাত্মক কাজ চালিয়ে আসছে। কিছু ব্যবসায়ীকে বিশেষ সুবিধা দিয়ে অর্থনীতির বাজে অবস্থা করে দিয়েছে সরকার।

তিনি আরও বলেন, পরিষ্কারভাবে বিজেপি সংখ্যলঘু, নারী, দলিত সম্প্রদায় ও উপজাতিদেরকে প্রতিনিয়ত আঘাত করে যাচ্ছে। বিব্জেপির এই হীন প্রচেষ্টাকে মোকাবেলা করা এখন বড় চ্যালেঞ্জ আমাদের জন্য।

সমাবেশে উপস্থিত দলটির জয়রাম রামেশ সংবিধানের ১৬ অনুচ্ছেদ ও  রুলস-৩২ সংশোধনের মধ্য দিয়ে সংখ্যলঘু ,তরুন, এসসি, এসটি, ওবিসিদের জন্য ৫০ ভাগ কোটা প্রণয়নেরও দাবী জানান।

উল্লেখ্য, রাহুলের নেতৃত্বে ‘ভারত জড়ো যাত্রা’ দেশটির ১২টি প্রদেশ,, ২ টি ইউনিয়নে ১৪৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়। গত বছর সেপ্টেম্বরের ৭ তারিখে কর্মসূচীটি শুরু করে কংগ্রেস।  

এনবিএস/ওডে/সি

Walton Ads