ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফুটভলি বিশ্বকাপে ভারতকে হারালো বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৩:০২ পিএম

ফুটভলি বিশ্বকাপে ভারতকে হারালো বাংলাদেশ

 ফুটভলি বিশ্বকাপে ভারতকে হারালো বাংলাদেশ

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিএলসি) এর পৃষ্ঠপোষকতায় প্রথমবার ফুটভলি বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটভলি দল। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ সেটে হারিয়ে শুভ সূচনা করেছিল। দ্বিতীয় ম্যাচে শনিবার ভারত ‘বি’ দলকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। হারিয়েছে সরাসরি সেটে (২-০)।

প্রথম সেট বাংলাদেশ জিতে নেয় ১৬-০৫ পয়েন্টে। এরপর দ্বিতীয় সেট জিতে নেয় ১৬-১২ পয়েন্টে। ভারতের কেরালার কালিকটে ২৫তম ওয়ার্ল্ড ফুটভলি চ্যাম্পিয়নশীপ চলবে সোমবার পর্যন্ত। এবারের ফুটভলি বিশ্বকাপে ফ্রান্স, রোমানিয়া, হল্যান্ড, সিরিয়া, জর্ডান, রোমানিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিউনিসিয়া, নেপাল, ইরাক, ভারত (এ), ভারত (বি), হল্যান্ড, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশ অংশ নিয়েছে।

ওয়ার্ল্ড ফুটভলি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল খেলার টার্গেট নিয়েই ভারত গিয়েছে বাংলাদেশ দল। ফুটভলি অনেকটা ভলিবলের মতো খেলা। কোর্টও ভলিবলের মতো। ভলিবল হাত দিয়ে খেলা হলেও ফুটভলি খেলা হয় পা, বুক ও মাথা দিয়ে। দলে মোট চারজন খেলোয়াড় থাকে। তাদের মধ্যে দুজন খেলার সুযোগ পান। মোট তিন টাচের মধ্যে বল অপর কোর্টে পাঠাতে হয়।

মোট তিন থেকে পাঁচ সেটে খেলা হয়। প্রত্যেক সেটে ১৮ পয়েন্ট থাকে। কোনো দল তিন সেটের মধ্যে পর পর দুই সেটে জয়ী হলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। ফুটভলি সর্বপ্রথম ১৯৬৫ সালে ব্রাজিলে চালু হয়। সম্প্রতি বাংলাদেশেও এই খেলাটি চালু হয়েছে।

এনবিএস/ওডে/সি