ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততেই মাঠে নামবো: তামিম


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০৯:০২ পিএম

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততেই মাঠে নামবো: তামিম

 ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততেই মাঠে নামবো: তামিম

১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার অনুশীলন শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

দলের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে তামিম বলেন, ১ মার্চ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। শতভাগ দিয়ে খেলবো। আমরা যে প্রস্তুতি নিয়েছি, সেটা সন্তোষজনক। মাঠে বাস্তবায়ন করতে পারলেই ভালো কিছু আসবে।

নিজের প্রস্তুতি কেমন হয়েছে এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, আমি ব্যক্তিগতভাবে ভালো বোধ করতেছি। শারীরিক এবং মানসিক দুই ভাবেই। আমার টার্গেট থাকবে যত বেশি রান সম্ভব হয়, করা। আমি মনে করি যে, মাঠে নামার আগে যতটুকু প্রস্তুতি দরকার, ততটুকু হইছে। এখন মাঠে বাস্তবায়ন করতে পারলেই হয়। এখনও পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। মানসিকভাবেও ঠিক আছি এবং আমাদের ড্রেসিংরুমও ওকে। আশা করি ভালো কিছুই হবে।

দলীয় অনুশীলন শুরুর পর ব্যক্তিগত কারণে শুরু থেকে অনুশীলনে থাকতে পারেননি সাকিব আল হাসান। এ বিষয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেন, সাকিব আমাকে নেতৃত্ব দিতে সাহায্য করে। সাকিব শুরু থেকে প্র্যাকটিস করলে ভালো হতো। তবে আমি শুনেছি, সে ফ্যামিলি ইস্যুতে চলে (যুক্তরাষ্ট্রে) গেছে।

ফ্যামিলি ইস্যুটাকে আমি কখনো পাশ কাটিয়ে যাই না। কারণ এটাও একটা খুব বড় প্রয়োজনীয় ব্যাপার। এ জন্য পারিবারিক ইস্যুকে আমি বড় করে দেখি সব সময় এবং গুরুত্ব দিই। আমি শুনেছি তার পারিবারিক ইস্যু আছে। এটা থাকতেই পারে। ক্রিকেট আমাদের কাছে সবকিছু। কিন্তু পরিবারকেও তো দেখতে হয়।

এনবিএস/ওডে/সি