ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ইতালির সমুদ্র উপকূলে জাহাজডুবি, ৫৮ শরণার্থী নিহত


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

ইতালির সমুদ্র উপকূলে জাহাজডুবি, ৫৮ শরণার্থী নিহত

 ইতালির সমুদ্র উপকূলে জাহাজডুবি, ৫৮ শরণার্থী নিহত

 ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শরণার্থী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় অন্তত ৫৮জন মারা গেছেন। ২৭ জনের মরদেহ ক্রোটোন প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্ট স্টেকাতো ডি কুট্রোর তীরে ভেসে এসেছে এবং আরও তিনজনের মরদেহ সাগরে পাওয়া গেছে।

ইতালির দমকল বাহিনী বিভাগ টেলিগ্রামে লিখেছে, অভিবাসীদের মধ্যে বেশ কিছু মৃতের খবর পাওয়া গেছে, তবে প্রায় ৪০ জন বেঁচে আছে। অ্যাডনক্রোনোস নিউজ এজেন্সি জানায়, নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল এবং প্রায় ৮১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শরণার্থীদের নিয়ে আসা জাহাজটি খারাপ আবহাওয়ার পাথরের সঙ্গে ধাক্কা লাগে। ইতালীয় উপকূলরক্ষী, পুলিশ বাহিনী ও দমকলবাহিনী  ঘটনাস্থলে থাকায় তাদের মন্তব্যে পাওয়া যায়নি।

এনবিএস/ওডে/সি