ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

চীন রাশিয়াকে মারণাস্ত্র সরবরাহের কথা ভাবছে: সিআইএ প্রধান


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

চীন রাশিয়াকে মারণাস্ত্র সরবরাহের কথা ভাবছে: সিআইএ প্রধান

 চীন রাশিয়াকে মারণাস্ত্র সরবরাহের কথা ভাবছে: সিআইএ প্রধান

চীন ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে দেশটিকে বিধ্বংসী মারণাস্ত্র সরবরাহের কথা ভাবছে। সিআইএ প্রধান গত রোবরার (২৬ ফেব্রুয়ারি) এ কথা বলেন। আানাদোলু, বিবিসি

সিআইএ এর পরিচালক উইলিয়াম বার্নস সিবিএস টেলিভিশনের জন সম্পৃক্ত বিষয় ফেস দ্য নেশন অনুষ্টানে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা নিশ্চিত যে চীন সরকার বিধ্বংসী অস্ত্রশস্ত্র রাশিয়াকে দেওয়ার বিষয় বিবেচনা করছে।”

বার্নস বলেন, “চূড়ান্ত সিদ্ধান্ত যে গ্রহণ করা হয়েছে, তা আমরা মনে করছি না। বিধ্বংসী অস্ত্রশস্ত্র পাঠানোর কোনো প্রমাণও আমরা দেখতে পাইনি। তিনি বলেন,  এর পরিণতি কি হবে সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিনকেন ও প্রেসিডেন্ট জো বাইডেন এর জন্য  “সে বিষয়টি স্পষ্ট করা গুরুত্বপূর্ণ। এটি রোধ করার ব্যবস্থা নিতে হবে। কারণ এটি হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অবিজ্ঞচিত পদক্ষেপ।”

বেইজং কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে এমন ঝুঁকি নিচ্ছে প্রশ্নের জবাবে বার্নস বলেন, “এটি ভাল প্রশ্ন এবং সে কারণে আমি অত্যন্ত আশাবাদী যে তারা এটি করবে না।” যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও রোববার বলেন, চীন যদি রাশিয়াকে বিধ্বংসী অস্ত্রশস্ত্র সরবরাহ করে তাহলে তাকে “চড়া মূল্য” দিতে হবে।

গুলিভান সিএনএনএর স্টেট অব দ্য ইউনিয়ন প্রগ্রামে বলেন, “ এ যুদ্ধ বেইজিংয়ের জন্য আসলে জটিল সংকট হিসেবে আবির্ভূত হয়েছে। কোন পথে অগ্রসর হবে, সামরিক সহায়তা দেবে কি-না সে ব্যাপারে তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি আরো বলেন, “এটি করা হলে চীনকে এ জন্য যথার্থ মূল্য দিতে হবে। আমি মনে করি চীনের নেতারা সে বিষয়টি বিচার করে তাদের সিদ্ধান্ত গ্রহণ করবেন।

এনবিএস/ওডে/সি