ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ২৯ আষাঢ় ১৪৩৩
Logo
logo

কী কথা হলো সৌরভ-রণবীরের?


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

কী কথা হলো সৌরভ-রণবীরের?

 কী কথা হলো সৌরভ-রণবীরের?

সৌরভের বায়োপিক আসছে, এ খবর এখন পুরনো।ছবির বিষয়ে কথা বলতে বার কয়েকবার মুম্বাইও গেছেন সৌরভ। সম্প্রতি সৌরভ মুম্বাইয়ে গিয়ে দেখা করেছিলেন রণবীর কাপুরের সঙ্গে। সেই থেকে জল্পনা শুরু। দাদার চরিত্রে কী রণবীরকে দেখা যাবে?

অনেকেই নিশ্চিত করে বলেও দিয়েছিলেন, রণবীরই হচ্ছেন বড়পর্দায় সৌরভ। কিন্তু শনিবার থেকে হঠাৎ সেই জল্পনা অন্যদিকে মোড় নেয়।সাংবাদিকদের প্রশ্নে সৌরভ বলেন যে, রণবীর কাপুর তার বায়োপিকে অভিনয় করছেন না। রোববার (২৬ ফেব্রুয়ারি) কলকাতায় নিজের আগামী ছবি ‘তু ঝুটি মে মক্কার’ প্রচারে এসে রণবীর কাপুরও একই কথা বলেন।

রণবীর এদিন বলেন, ‘আমি এ সম্পর্কে জানি না কিছু।’ উল্লেখ্য, রণবীরের পরবর্তী ছবি ও সৌরভের বায়োপিক একই প্রোডাকশন হাউজ থেকে হচ্ছে।লভ রঞ্জন প্রোডাকশন হাউজের তরফে সৌরভের ভূমিকায় অভিনয় করার জন্য রণবীরকে বলা হয়। কিন্তু শোনা যায়, রণবীর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।যদিও এদিন কলকাতায় এসে সিনে দুনিয়ার ‘রকস্টার’ বলেন, ‘আমাকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের অফার করা হয়নি।’ কিন্তু সৌরভ ও রণবীর ভক্তরা সেই যুক্তি মানতে নারাজ। রোববার বিকেলে ইডেনে দুই তারকাকে এক ফ্রেমে দেখে দুইয়ে দুইয়ে চার করে ফেলছেন অনেকেই।

প্রসঙ্গত, স্থানীয় ছেলেমেয়েদের মধ্যে থেকে দু’টি দল বানিয়ে একটি ম্যাচ খেলা হয়। একটি টিমের ক্যাপ্টেন ছিলেন সৌরভ, অন্য টিমের নেতৃত্বের দায়িত্বে ছিলেন রণবীর। খেলাটি লভ রঞ্জন প্রোডাকশন হাউজের ব্যানারে আয়োজন করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, খেলার ফাঁকে কী কথা হলো সৌরভ-রণবীরের? বায়োপিক নিয়ে কী কিছুই কথা হয়নি? যদিও এই প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি। সময়ই উত্তর দেবে।

রোববার নিজের আসন্ন ছবি ‘তু ঝুঠি মেয় মক্কার’-এর প্রচারে কলকাতায় হাজির হয়েছেন রণবীর। স্বভাবসিদ্ধ হাসি মুখে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কাপুর। এর আগে সঞ্জয় দত্তের বায়োপিক (সঞ্জু)-এ অভিনয় করেছেন রণবীর। নিজের দীর্ঘ ফিল্মি কেরিয়ারে একবার মাত্রই রিয়েল লাইফ চরিত্রকে পর্দায় জীবন্ত করেছেন তিনি। স্পোর্টসের প্রতি ঝোঁক থাকলেও সৌরভের বায়োপিকে অভিনয় বড় চ্যালেঞ্জ হবে রণবীরের কাছে। কিন্তু প্রশ্ন হলো সত্যি কি রণবীরের সঙ্গে কোনও কথা হয়নি নির্মাতাদের? জানা যাচ্ছে, এখনও চূড়ান্ত হয়নি সৌরভের বায়োপিকের চিত্রনাট্য।

এনবিএস/ওডে/সি