ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নেপালের প্রচণ্ড সরকার থেকে অলির দলের সমর্থন প্রত্যাহার


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:০২ পিএম

নেপালের প্রচণ্ড সরকার থেকে অলির দলের সমর্থন প্রত্যাহার

 নেপালের প্রচণ্ড সরকার থেকে অলির দলের সমর্থন প্রত্যাহার

পালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সিপএন-ইউএমএল পার্টি সোমবার পুষ্প কমল দহল ‘প্রচণ্ড’র নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এতে নেপালের রাজনীতির হিসাব-নিকাশ পাল্টে যেতে পারে। মাত্র দুই মাসের জোট মুখ থুবড়ে পড়ছে।

নেপালের জনপ্রিয় দৈনিক কাঠমুন্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, দি কমিউনিস্ট পার্টি অব নেপাল সোমবার আনুষ্ঠানিকভাবেই এই ঘোষণা দিয়েছে। ইউএমএলের ভাইস-চেয়ারম্যান বিশু পওডেল বলেছেন, ‘প্রধানমন্ত্রী একটু ভিন্নভাবে কাজ করতে শুরু করায় আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ তাদের দল প্রেসিডেন্ট নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, জোট ভাঙ্গার প্রধান কারণ হলো মাওবাদী নেতা নেপালী কংগ্রেস নেতা রাম চন্দ্র পাউডেলকে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন দেবেন। পাউডেল পার্লামেন্টে বিরোধী দল। জোটের সঙ্গে তার কোনো সংযোগ নেই। আর প্রেসিডেন্ট পদের জন্য অলি মনোনয়ন দিয়েছেন সুভাষ নেমবাঙকে। সুভাষ সিপিএন-ইউএমএল দলের সদস্য। তাকে পাওডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আগামী ৯ মার্চ নেপালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।


এনবিএস/ওডে/সি