ঢাকা, বুধবার, জুলাই ১৫, ২০২৬ | ৩১ আষাঢ় ১৪৩৩
Logo
logo

নতুন করে ভূমিকম্পে তুরস্কে নিহত ১ : আহত ৬৯


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০১:০২ পিএম

নতুন করে ভূমিকম্পে তুরস্কে নিহত ১ : আহত ৬৯

 নতুন করে ভূমিকম্পে তুরস্কে নিহত ১ : আহত ৬৯

গত সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চলে নতুন ভূমিকম্পে এক জন নিহত ৬৯ জন আহত হয়েছে। তুরস্কের কর্মকর্তারা একথা জানান।

প্রলয়ংকরি ভূমিকম্প আঘাত তিন সপ্তাহ পর এ ভূমিকম্প আঘাত হানলো। ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে দেশটি ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থা কর্র্তৃপক্ষ (এএফএডি)এর প্রধান ইউনুস সেজার সাংবাদিক সম্মেলনে বলেন, এ ভূমিকম্পের কারণে ৫টি ভবনে অনুসন্ধান ও উদ্ধার কাজ বিলম্বিত করা হয়েছে। দক্ষিণে মালাতিয়া প্রদেশে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬। উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৬ কিলোমিটার গভীরে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে যে, দুই জন ভবনের ধ্বংসস্তুপের নীচে আটকা পড়েছে।
৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে তুরস্ক বিধ্বস্ত ভবন নির্মান কাজে সংশ্লিষ্ট সন্দেহে ১৮৪ জনকে আটক করেছে। এ ঘটনার ব্যাপারে সরকার তদন্ত আরো বাড়িয়েছে বলে জানা গেছে।

এনবিএস/ওডে/সি