ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন লিওনেল স্কালোনি


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন লিওনেল স্কালোনি

 ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার পেলেন লিওনেল স্কালোনি

ফুটবল বিশ্বে এই সময়ের সেরা কোচ আর্জেন্টাইন লিওনেল স্কালোনি জিতে নিলেন ফিফা বর্ষসেরা সেরা কোচের পুরস্কার। এই পুরস্কার প্রাপ্তিতে তিনি পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি ও ম্যানসিটির কোচ পেপ গার্দিওলাকে। তিন যুগের দীর্ঘ অপেক্ষা ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো লিওনেল স্কালোনি পেলেন অনেক বড় স্বীকৃতি।

প্যারিসে সোমবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে পুরস্কারটির বিজয়ী হিসেবে স্কালোনির নাম ঘোষণা করা হয়। প্রথমবারের মতো ফিফা পুরুষ বর্ষসেরা কোচ হলেন তিনি।

২০২১ সালের ৮ অগাস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় কালে কোচিং পারফরম্যান্স বিবেচনায় বর্ষসেরা নির্বাচনে প্রথমে মনোনয়ন পেয়েছিলেন পাঁচ জন। দিদিয়ে দেশম ও ওয়ালিদ রেগরাগিকে বাদ দিয়ে তিন জন চূড়ান্ত ফাইনালিস্টের নাম ঘোষণা করে ফিফা।

স্কালোনির কোচিংয়ে গত কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। ৩৬ বছর পর তারা পায় বিশ্ব জয়ের স্বাদ, নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো। এদিন বর্ষসেরা নারী কোচের পুরস্কার জিতেছেন ইংল্যান্ড  দলের কোচ স্যারিনা ভিগমান।

এনবিএস/ওডে/সি