ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

যুব কাবাডি বিশ্বকাপে ভারতের মুখোমুখি বাংলাদেশ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

যুব কাবাডি বিশ্বকাপে ভারতের মুখোমুখি বাংলাদেশ

 যুব কাবাডি বিশ্বকাপে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ইরানের উর্মিয়া শহরে মঙ্গলবার শুরু হচ্ছে দ্বিতীয় যুব বিশ্বকাপ কাবাডি। ১২ দেশের এই টুর্নামেন্টে এক গ্রুপে পড়েছে বাংলাদেশ ও ভারত। সি গ্রুপের অন্য দল থাইল্যান্ড।

ভারত কেবল এশিয়া অঞ্চলেই নয়, কাবাডি বিশ্বের পরাশক্তি। যেকোনো দল ভারতকে এড়িয়ে চলতে চাইবে। কাবাডিতে ভারত ও বাংলাদেশের মতো ইতিহাস-ঐতিহ্য নেই থাইল্যান্ডের, কিন্তু দেশটি এ খেলায় ক্রমেই উন্নতি করছে। সোমবার রাতে যুব বিশ্বকাপের ম্যানেজার্স মিটিংয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে।

কাগজ-কলমের শক্তি-সামর্থ্যর বিচারে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশ দলের ম্যানেজার এস এম নেওয়াজ সোহাগ জানিয়েছেন, আমরা গ্রুপ সেরার লক্ষ্যই খেলতে নামবো। কোচ শ্রীনিবাস রেড্ডিরও একই লক্ষ্য।

কোচ (শ্রীনিবাস রেড্ডি) বরাবরই খেলোয়াড়দের বলছেন, প্রতিপক্ষ কে এ নিয়ে ভাবার সুযোগ নেই। তোমাদের সামর্থ্যটা ম্যাটে ঢেলে দাও। গ্রুপের প্রতিপক্ষ নির্ধারিত হওয়ার পর তিনি একই কথা বলছেন। প্রাথমিকভাবে আমাদের লক্ষ্য গ্রুপ সেরা হওয়া।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরও বলেন, বিশ্বকাপ খুবই কঠিন প্রতিযোগিতা। এখানে ভাল করতে হলে যেকোনো দলকে হারানোর সামর্থ্য থাকতে হবে। বর্তমান দলটাকে সেভাবেই প্রস্তুত করার চেষ্টা করছেন কোচিং স্টাফসহ সংশ্লিষ্টরা। গেল যুব বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ, এবার আরও ভাল করতে চাই আমরা।
মঙ্গলবার প্রথম গ্রুপ ম্যাচে বাংলাদেশ খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। ১ মার্চ আরেক ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে লাল-সবুজরা।

এনবিএস/ওডে/সি