ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

ফলোঅনে পড়েও ১ রানের রোমাঞ্চকর জয় নিউজিল্যান্ডের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৪:০২ পিএম

ফলোঅনে পড়েও ১ রানের রোমাঞ্চকর জয় নিউজিল্যান্ডের

ফলোঅনে পড়েও ১ রানের রোমাঞ্চকর জয় নিউজিল্যান্ডের

ওয়েলিংটন টেস্টে ফলোঅনে পড়েও ১ রানের রোমাঞ্চকর জয় স্বাগতিক নিউজিল্যান্ডের। এতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করলো ইংল্যান্ড। সম্ভবত একেই বলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। প্রথম ইনিংসে ফলোঅনে পড়ে নিউজিল্যান্ড। ২২৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইংনিসে ব্যাট করতে নামে ব্ল্যাক ক্যাপরা। কেন উইলিয়ামসন ও টম ব্লান্ডেলের ব্যাটিংয়ে রানের পাহাড়ে ওঠে স্বাগতিকরা। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৫৯ রান।

টেস্ট ক্রিকেটের দেড়শ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ১ রানের ব্যবধানে জয় দেখল বিশ্ব। এর আগে ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ১ রানের ব্যবধানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

মঙ্গলবার ১ উইকেটে ৪৮ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। মাত্র ৩২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে ইংলিশরা। এরপর ওলি রবিনসন (২), বেন ডাকেট (৩৩), ওলি পোপ (১৪) ও হ্যারি ব্রক (০) রানে আউট হলে বিপাকে পড়ে ইংল্যান্ড। মাত্র ৮০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ইংলিশদের পথ দেখান জো রুট ও অধিনায়ক বেন স্টোকস।

ষষ্ঠ উইকেটে দুজনে ১২১ রানের জুটি গড়েন। পরের ১৪ রানে তিন ব্যাটারকে হারিয়ে আবারও ম্যাচের গতিপথ হারায় ইংল্যান্ড। ব্যক্তিগত ৩৩ রানে স্টোকসকে সাজঘরে ফেরান ওয়েগনার। ১১৩ বলে ৯৫ রানে রুট আউট হলে জয়ের আশা দেখে নিউজিল্যান্ড

দলীয় ২১৫ রানে ফিরে যান স্টুয়ার্ট ব্রডও। জয় থেকে মাত্র ৭ রান দূরে এমন অবস্থায় ফোকসকে সাজঘরে ফেরান টিম সাউদি। ২৫৬ রানে ওয়েগনার জেমস অ্যান্ডারসনকে ফিরিয়ে রোমাঞ্চকর এক জয় পায় নিউজিল্যান্ড।

কিউইদের জয়ের নায়ক  নেইল ওয়েগনার সবোর্চ্চ ৪ উইকেট শিকার করেন। অধিনায়ক টিম সাউদি ৩ ও হেনরি ২ উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হয়েছেন কেন উইলিয়ামসন।

এনবিএস/ওডে/সি