এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম
ফিফার সেরা একাদশে জায়গা পেলেন যারা
সোমবার দিবাগত রাতে প্যারিসে বসেছিল ফিফার ‘দ্য বেস্ট’ এর আসর। সেখানে বিভিন্ন ক্যাটাগতিতে সেরাদের দেওয়া হয়েছে পুরস্কার। ২০২১ সালের ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে দেওয়া হয়েছে এই পুরস্কার। গঠন করা হয়েছে বর্ষসেরা একাদশও।
ফিফরো বর্ষসেরা একাদশে রয়েছে বড় চমক। সেরা একাদশের গোলরক্ষক হিসেবে রাখা হয়েছে বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কুর্তোয়াকে। ফিফার বর্ষসেরা গোলরক্ষক হয়েও সেরা একাদশে জায়গা হয়নি আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের।
একাদশের তিন ডিফেন্ডার হলো - পর্তুগালের জোয়াও ক্যানসেলো, মরক্কোর আশরাফ হাকিমি এবং নেদারল্যান্ডসের ভার্জিল ভ্যান ডাইক। মিডফিল্ডারের হিসেবে আছেন কাসেমিরো, কেভিন দ্য ব্রুইন এবং ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।
একাদশে রাখা হয়েছে চারজন স্ট্রাইকার। তারা হলেন - ফরাসি তারকা করিম বেনজিমা ও কিলিয়ান এমবাপ্পে, নরওয়ের আর্লিং হালান্ড এবং আর্জেন্টিনার লিওনেল মেসি।
এনবিএস/ওডে/সি