ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

শেখ কামাল বাংলাদেশ যুব গেমস, জুডোতে ৬টি স্বর্ণপদক


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৩, ১২:০৩ পিএম

শেখ কামাল বাংলাদেশ যুব গেমস, জুডোতে ৬টি স্বর্ণপদক

 শেখ কামাল বাংলাদেশ যুব গেমস, জুডোতে ৬টি স্বর্ণপদক

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসে জুডোতে শেষ দিনের প্রতিযোগিতায় ছয়টি স্বর্ণ পদক পেয়েছে প্রতিযোগিরা।

মঙ্গলবার তরুণ অনূর্ধ্ব-৫০, ৫৫ ও ৪৫ কেজি ওজন শ্রেণির এবং তরুলীদের অনূর্ধ্ব-৫২ ও ৫৭ ও ৫৭ (+) কেজি ওজন শ্রেণির খেলা সম্পন্ন হয়।

অনূর্ধ্ব-৫০ কেজিতে স্বর্ণ জিতেছেন চট্টগ্রাম বিভাগের আপ্রুসে শাই মারমা। বরিশালের ইউসুফ খান ফাহিম রূপা এবং রাজশাহীর মো. সামিউল ইসলাম ও খুলনার মো. খাইরুল ইসলাম ব্রোঞ্জ জয় করেন।

অনূর্ধ্ব-৫৫ কেজিতে ঢাকার মো. ইব্রাহিম স্বর্ণ, একই বিভাগের  উসাচিং মারমা রূপা ও খুলনার মো. শিপন আলী ও মো. রাসেল  গাজী ব্রোঞ্জ জিতেছেন। অনূর্ধ্ব-৪৫ কেজিতে চট্টগ্রাম বিভাগের ইব্রাহিম খলিলুল্লাহ স্বর্ণ, একই বিভাগের শওকতুল ইসলাম রূপা এবং ঢাকার মো.রমজান আলী ও রাজশাহীর মো. আরমান ব্রোঞ্জ পদক জয় করেন।

এনবিএস/ওডে/সি