ঢাকা, মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬ | ৩০ আষাঢ় ১৪৩৩
Logo
logo

পিএসজি মালিক নাসের আল-খেলাইফির বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০১ মার্চ, ২০২৩, ০২:০৩ পিএম

পিএসজি মালিক নাসের আল-খেলাইফির বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

 পিএসজি মালিক নাসের আল-খেলাইফির বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ

ফুটবল বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলো মধ্যে পিএসজি একটি। ক্লাকটির মালিক কাতারের রাজপুত্র নাসের আল-খেলাইফি। কাড়িকাড়ি অর্থ দিয়ে নেইমার, এমবাপ্পে ও মেসির মত বিশ^ সেরা তারকাদের দলে টেনে চমক দেখিয়ে ছিলেন পিএসজি মালিক। এবার নাসের আল-খেলাইফির বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে।

খেলাইফির ব্যাক্তিগত কিছু তথ্য জানায় বেনাবদের রহমান নামক ব্যাক্তিকে অপহরণ ও নির্যাতন করেন এমনটাই অভিযোগ উঠেছে। লবিং চালানোর জন্য কাতারে আসার তিন মাসের মাথায় এমন নির্যাতনে শিকার হন বেনাবদের।

এছাড়াও খেলাইফির বিরদ্ধে ৪২ বছর বয়সী বেনাবদেরকে দীর্ঘ দিন ঘর বন্দী করে এবং নির্যাতন করার অভিযোগ তোলেন। এরপর খেলাইফির গোপন নথি আত্মপ্রকাশের শর্তে তাকে মুক্তি দেওয়া হয়।

খেলাইফির বিরুদ্ধে সেই গোপন নথি হলো ২০২২  কাতার বিশ্বকাপের পুররস্কার প্রদানের সাথে বিএইন মিডিয়ার যোগসূত্র এবং ২০২৬ ও ২০৩০ বিশ^কাপে প্রচার সংক্রন্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে যায় বেনাবদের।

খেলাইফির বিরুদ্ধে এমন অভিযোগের পর তিন জন ফরাসি বিচারক নিয়োগ করেছে দেশটির বিচার বিভাগ।

তবে এমন অভিযোগের পর  খেলাইফি বলেন, এই সকল অভিযোগ মিথ্যা। যারা এসব অভিযোগ করেছে তারা পেশাদার অপরাধী। আর আমি অবাক হয়েছি তাদের প্রতি যারা এইসব মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করেছেন।

এনবিএস/ওডে/সি