এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম
পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচন নিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের রায়
খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। বুধবার এ রায় ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল। এ রায়কে স্বাগত জানিয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই)। সুপ্রিম কোর্ট বলেছে, এই দুটি পরিষদের নির্বাচন হতে হবে ৯০ দিনের মধ্যে। সুয়োমোটো নোটিশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশনা দিয়েছে। ডন
এই নির্দেশনায় নির্বাচনের তারিখ নির্ধারণ করতে নির্বাচন কমিশনের সঙ্গে প্রেসিডেন্টকে পরামর্শ করার অনুরোধ করা হয়েছে। তারা একে সংবিধানের বিজয় বলে অভিহিত করেছে। গত সোমবার ও মঙ্গলবার টানা দু’দিন এই বিষয়ের ওপর শুনানি হয় প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৫ বিচারকের বেঞ্চে। রায়ে তিন-দুই ব্যবধানে সিদ্ধান্ত নেন বেঞ্চ। এতে আবেদনকারী স্বস্তি পান।
এনবিএস/ওডে/সি