এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ০১ মার্চ, ২০২৩, ০৮:০৩ পিএম
২১০ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড
প্রথম ওয়ানডে ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ২০৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ইংলিশদের জয়ের লক্ষ্যে পৌছাতে করতে হবে ২১০ রান।
এ রিপোর্ট লিখা পর্যন্ত ইংল্যান্ড ১২.১ ওভারে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাট করছে।
এর আগে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক তামিম ও লিটন দাস। দারুণ শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার। কিন্তু পঞ্চম ওভারে চতুর্থ বলে লেগ বিফোরে আউট হন লিটন দাস। ১৫ বলে এক ছয় ও এক সিঙ্গেল রান নিয়ে ৭ রান করে ফেরেন লিটন। এরপর ব্যাটিংয়ে আসেন বিপিএলে আসর সেরা হওয়া নাজমুল হাসান শান্ত। বিপিএলের ফর্ম ধরে রেখে তামিমকে স্ঙ্গ দেন তিনি।
দলীয় ৫১ রানে তামিম কে বোল্ট আউট করে উড। ৩২ বলে ২৩ রান করে আউট হন টাইগার অধিনায়ক। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৫৪ রান। এদিন চারে ব্যাটিং করতে আসে মুশকিুর রহিম। শান্তকে সঙ্গে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করে মি. ডিপেন্টডেবল। তবে বাংলাদেশ ব্যাটারদের আতঙ্কের নাম লেগ স্পিনার।
ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের প্রথম ওভারেই ৩৪ বলে ১৭ রান করে কাঁটা পড়েন মুশফিকুর রহিম। ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর চাপ সামলাতে ব্যাটিংয়ে আসেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু মাত্র ৮ রানে সাকিবকে বোল্ট আউট করে সাঁজ ঘরে ফেরান ম্ঈন আলী। ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
ষষ্ঠ উইকেটে মাহমুদুল্লাহকে সঙ্গে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশত পূরণ করে ৫৮ রান করে সাঁজ ঘরে ফেরেন নাজমুল হাসান শান্ত । এরপর মাহমুদুলাহ (৩১), আফিফ (৯)ও মিরাজ (৭) রানে আউট হলে তলানিতে পড়ে বাংলাদেশ। তাসকিনের (১৪) ও তাইজুলের ১০ রানে ২ ওভার হাতে থাকতেই ২০৯ রানে অলআউট হয় বাংলাদেশ।
মিরপুের বোলিংয়ে নেমে পেস আক্রমণ শুরু করে ইংলিশরা। আদিল রশিদ, মার্ক উড, জোফরা আর্চার ও মঈন আলী দুইটি করে উইকেট শিকার করেন। এছাড়াও উইল জ্যাক ও ক্রিস ওকস একটি করে উইকেট শিকার করেন।
এনবিএস/ওডে/সি